দা
আবু দাউদ শরীফ - হাদীস নং ৪,৫৬৪
মূসা ইবন ইসমাঈল (রহঃ) ...... আবূ বকরা (রাঃ) তার পিতা থেকে বর্ণনা করেছেন। তিনি বলেনঃ একদা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেনঃ তোমাদের মাঝে কে স্বপ্ন দেখেছে? এরপর পূর্ববর্তী হাদীছের অনুরূপ বর্ণিত হয়েছে। তবে এ বর্ণনায় অসন্তুষ্টির কথা উল্লেখ নেই, বরং এরূপ উল্লেখ আছে যে, এ স্বপ্নকে তিনি ভাল মনে করেননি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেনঃ খিলাফত হবে নবুওয়াতের। এরপর আল্লাহ্ যাকে ইচ্ছা করবেন, সুলতানাত দান করবেন।