Alhashorহাদীস সম্ভার
দা

আবু দাউদ শরীফ - হাদীস নং ৪,৫৬৫

প্রায় ১ মিনিট · ১১৩ শব্দ

তিনি বলেনঃ একদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেনঃ আজকের রাতে একজন নেক-বখত লোককে স্বপ্ন দেখানো হয়েছে যে, আবূ বকর (রাঃ)-কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর সাথে সংযুক্ত করা হয়েছে; আর উমার (রাঃ)-কে আবূ বকর (রাঃ)-এর সংযুক্ত করা হয়েছে এবং উছমান (রাঃ)-কে উমার (রাঃ)-এর সাথে সংযুক্ত করা হয়েছে। রাবী জাবির বলেনঃ যখন আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর নিকট থেকে গমন করি, তখন আমার মনে এরূপ উদয় হয় যে, নেককার ব্যক্তি হলেন স্বয়ং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম! আর একজন অপর জনের সাথে সংযুক্ত হওয়ার অর্থ হলোঃ তাঁরা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঐ কাজের স্থলাভিষিক্ত হবেন, যে জন্য আল্লাহ্‌ তা’আলা তাঁর নবীকে দুনিয়াতে প্রেরণ করেছেন।

ছবি বানান