দা
আবু দাউদ শরীফ - হাদীস নং ৪,৫৭৫
তিনি বলেনঃ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ নবুওয়াতের খিলাফত এর সময়কাল হলো ত্রিশ বছর। এরপর আল্লাহ্ যাকে ইচ্ছা রাজত্ব বা বাদশাহী দান করবেন। রাবী সাঈদ (রহঃ) বলেনঃ সাফীনা (রাঃ) আমাকে বলেনঃ তুমি হিসাব কর। আবূ বকর (রাঃ)-এর শাসনকাল হবে দু’ বছর, উমর (রাঃ)-এর দশ বছর, উছমান (রাঃ)-এর বার বছর এবং আলী (রাঃ)-এর অর্থাৎ ছ’বছর। রাবী সাঈদ বলেনঃ তখন আমি সাফীনা (রাঃ)-কে জিজ্ঞাসা করি যে, বনূ-মারওয়ান এরূপ ধারণা করে যে, আলী খলীফাদের অন্তর্ভুক্ত নন। তিনি বলেনঃ বনূ-মারওয়ানরা মিথ্যা বলেছে।