Alhashorহাদীস সম্ভার
দা

আবু দাউদ শরীফ - হাদীস নং ৪,৫৭৬

প্রায় ২ মিনিট · ১৮০ শব্দ

তিনি বলেনঃ আমি সাঈদ ইবন যায়দ ইবন আমর ইবন নুফায়ল (রহঃ) থেকে শ্রবণ করেছি যে, যখন অমুক ব্যক্তি কূফায় এসে অমুক ব্যক্তিকে খুতবা দেওয়ার জন্য দাঁড় করিয়ে দেয়, তখন সাঈদ ইবন যায়দ (রাঃ) আমার হাত ধরে বলেনঃ তুমি কি ঐ জালিম ব্যক্তিকে দেখছো না; আমি নয়জন ব্যক্তি সম্পর্কে সাক্ষ্য দিচ্ছি যে, তারা জান্নাতী। আর আমি যদি দশম ব্যক্তি সম্পর্কে ও সাক্ষ্য দেই, তবু ও আমি গুনাহগার হবো না। এ কথা শুনে আমি জিজ্ঞাসা করিঃ ঐ নয় ব্যক্তি কারা? তিনি বলেনঃ একদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিরা পর্বতের উপর উঠলে, তা কাঁপতে থাকে। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেনঃ ওহে হিরা! তুমি স্থির হও। আমি আবার প্রশ্ন করিঃ ঐ নয় ব্যক্তি কে কে? তিনি বলেনঃ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ তারা হলোঃ ১। আবূ বকর (রাঃ) ২। উমার (রাঃ) ৩। উছমান (রাঃ) ৪। আলী (রাঃ) ৫। তালহা (রাঃ) ৬। যুবায়র (রাঃ) ৭। সা’আদ ইবন আবী ওয়াককাস (রাঃ) ৮। আবদুর রহমান ইবন আওফ ৯। এরপর আমি জিজ্ঞাসা করিঃ দশম ব্যক্তিটি কে? তিনি কিছুক্ষণ চুপ থাকার পর বলেনঃ আমি নিজে।

ছবি বানান