Alhashorহাদীস সম্ভার
দা

আবু দাউদ শরীফ - হাদীস নং ৪,৫৭৮

প্রায় ২ মিনিট · ২২৯ শব্দ

তিনি বলেনঃ একদা আমি কূফার মসজিদে অমুক ব্যক্তির পাশে বসা ছিলাম। এ সময় কূফার লোকেরা তার কাছে উপস্থিত হয়। এ সময় সেখানে সাঈদ ইবন যায়দ ইবন আমর ইবন নুফায়ল (রাঃ) আসলে, মুগীরা ইবন শু’বা (রাঃ) তাকে অভ্যর্থনা জানান এবং সালাম বিনিময়ের পর তাঁকে তিনি তার পায়ের নিকটবর্তী আসনে বসান। এরপর সেখানে কায়স ইবন আল্‌কামা (রহঃ) নামক কূফার একজন অধিবাসী আসেন। মুগীরা (রাঃ) তাকেও অভ্যর্থনা জানান। তখন সে ব্যক্তি আলী (রাঃ) সম্পর্কে কটুক্তি করলে, সাঈদ (রাঃ) জিজ্ঞাসা করেনঃ এ ব্যক্তি কার সম্পর্কে কটুক্তি করছে? তখন মুগীরা (রাঃ) বলেনঃ আলী (রাঃ) সম্পর্কে। এ সময় সাঈদ (রাঃ) বলেনঃ আমি আপনার কাছে এমন কিছু লোককে দেখতে পাচ্ছি, যারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-কে মন্দ বলছে! অথচ আপনি তাদের তা থেকে নিষেধ করছেন না এবং বিরত থাকতেও বলছেন না। এরপর তিনি বলেনঃ আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-কে এরূপ বলতে শুনেছি! রাবী বলেনঃ এ ব্যাপারে আমার কোন প্রয়োজন নেই, তবে আমি আপনার ব্যাপারে এমন কিছু বলবো, যা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেননি। যে কারণে তিনি কিয়ামতের দিন আমাকে পাঁকড়াও করবেন, যখন তাঁর সঙ্গে আমার দেখা হবে। তিনি বলেনঃ আবূ বকর জান্নাতী, উমার জান্নাতী। তারপর রাবী পূর্ববর্তী হাদীছের অনুরূপ বর্ণনা প্রসংগে বলেনঃ সাহাবীগণের মাঝে যারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর সোহবত লাভ করেছেন এবং এজন্য তাদের মুখ মগুলে ধূলাবালি নিক্ষিপ্ত হয়েছে, তারা তোমাদের মধ্যকার ঐ ব্যক্তির চাইতে উত্তম, যে নূহ (আঃ)-এর হায়াত কালের সমান নেক আমল করে।

ছবি বানান