দা
আবু দাউদ শরীফ - হাদীস নং ৪,৫৭৭
তিনি বলেনঃ একদা তিনি মসজিদে অবস্থানকালে এক ব্যক্তি আলী (রাঃ) সম্পর্কে আলোচনা করলে, সাঈদ ইবন যায়দ (রাঃ) দাঁড়িয়ে বলেনঃ আমি এরূপ সাক্ষ্য দিচ্ছি যে, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-কে বলতে শুনেছি যে, দশ ব্যক্তি বিনা হিসাবে বেহেশতে যাবে। তাঁরা হলেনঃ ১। নবী করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতে যাবেন, ২। আবূ বকর (রাঃ) জান্নাতী, ৩। উমার (রাঃ) জান্নাতী, ৪। উছমান (রাঃ) জান্নাতী, ৫। আলী (রাঃ) জান্নাতী, ৬। তালহা (রাঃ) জান্নাতী, ৭। যুবায়র ইবন আওয়াম (রাঃ) জান্নাতী ৮। সা’আদ ইবন মালিক (রাঃ) জান্নাতী, ৯। আবদুর রহমান ইবন আওফ (রাঃ) জান্নাতী। তিনি বলেনঃ আমি ইচ্ছা করলে দশম ব্যক্তির নামও বলতে পারি। তখন লেকেরা তাকে জিজ্ঞাসা করেঃ সে লোকটি কে? তিনি কিছুক্ষণ চুপ থাকার পর বলেনঃ তিনি হলেন সাঈদ ইবন যুবায়র , অর্থাৎ তিনি নিজে।