Alhashorহাদীস সম্ভার
দা

আবু দাউদ শরীফ - হাদীস নং ৪,৫৮২

প্রায় ১ মিনিট · ১১৯ শব্দ

তিনি বলেনঃ নবী করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুদায়বিয়ার সন্ধি স্থানে গমন করেন। এরপর তিনি হাদীছ বর্ণনা প্রসংগে বলেনঃ তখন সেখানে উরওয়া ইবন মাসউদ (রাঃ) এসে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর সঙ্গে কথা-বার্তা বলতে থাকেন এবং মহব্বতের কারণে তাঁর দাঁড়ি মুবারকে হাত দিতে থাকেন। (এটা ছিল তৎকালীন আরবের প্রচলিত রীতি।) এ সময় মুগীরা ইবন শু’বা (রাঃ) নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর পাশে দাঁড়িয়ে ছিলেন এবং তার হাতে ছিল তলোয়ার এবং মাথায় ছিল লৌহ শিরস্রাণ। তিনি উরওয়ার হাতে তরবারির খোঁচা দিয়ে বলেনঃ তুমি তোমার হাতকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর দাঁড়ি থেকে দূরে সরিয়ে নেও। তখন উরওয়া মাথা তুলে জিজ্ঞাসা করেনঃ এ লোকটি কে? সাহাবীগণ বলেনঃ ইনি হলেন মুগীরা ইবন শু’বা ।

ছবি বানান