দা
আবু দাউদ শরীফ - হাদীস নং ৪,৫৮৩
তিনি বলেনঃ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ একদা জিবরীল (আঃ) আমার কাছে এসে, আমার হাত ধরে, আমাকে জান্নাতের সে দরজাটি দেখান, যা দিয়ে আমার উম্মাত জান্নাতে প্রবেশ করবে। তখন আবূ বকর বলেনঃ ইয়া রাসূলাল্লাহ! আমার ইচ্ছা হচ্ছে, যদি এ সময় আমি আপনার সাথে থাকতাম, তা হলে জান্নাতের সে দরজা দেখতে পেতাম। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেনঃ হে আবূ বকর! আমার উম্মতের মধ্যে তুমি-ই সর্ব প্রথম জান্নাতে প্রবেশ করবে।