Alhashorহাদীস সম্ভার
দা

আবু দাউদ শরীফ - হাদীস নং ৪,৫৮৪

প্রায় ২ মিনিট · ১৮১ শব্দ

যিনি উমার ইবন খাত্তাব (রাঃ)-এর মুয়াজ্জিন ছিলেন। তিনি বলেনঃ উমার (রাঃ) আমাকে নাসারাদের একজন পাদরীর কাছে পাঠান। তখন আমি তাকে ডেকে আনি। তখন উমার (রাঃ) তাকে জিজ্ঞাসা করেনঃ আমার কোন অবস্থার বর্ণনা তোমাদের কিতাবে আছে কি? সে বলেঃ হ্যাঁ। তিনি বলেনঃ তা কিরূপ। তখন সে পাদরী বলেঃ ’কারনা’ হিসাবে আপনাকে পাই। তখন উমার (রাঃ) তার উপর দোররা উঠিয়ে বলেনঃ ’কারনা’ কি? তখন সে বলেঃ আমানতদার, মজবূত এবং শক্তিশালী। উমার (রাঃ) বলেনঃ আমার পরে যে খলীফা হবে, তার অবস্থা কি? সে বলেঃ আমি তাকে নেককার খলীফা মনে করি, তবে তিনি তাঁর আপনজনদের খেয়াল বেশী রাখবেন। তখন উমার (রাঃ) বলেনঃ আল্লাহ্‌ উছমানের উপর রহম করুন! তিনি একথা তিনবার বলেন। এরপর তিনি জিজ্ঞাসা করেনঃ তার পরে যে খলীফা হবে সে ব্যক্তির অবস্থা কি? সে বলেঃ তিনি তো লোহার প্রতি আকৃষ্ট হবেন, (অর্থাৎ তিনি সব সময় যুদ্ধ-বিগ্রহে ব্যস্ত থাকবেন)। তখন উমার তার মাথায় হাত রেখে বলেনঃ হে খাবীছ, দুর্গন্ধ! তুমি কি বলছো! তখন সে বলেঃ হে আমীরুল মু’মিনীন! তিনি নেককার খলীফা হবেন। তবে যখন তিনি খলীফা হবেন, তখন তলোয়ার কোষমুক্ত থাকবে এবং রক্তপাত হতে থাকবে।

ছবি বানান