Alhashorহাদীস সম্ভার
দা

আবু দাউদ শরীফ - হাদীস নং ৪,৫৮৯

প্রায় ১ মিনিট · ৬২ শব্দ

আহমদ ইবন সালিহ (রহঃ) ..... আবদুল্লাহ্‌ ইবন যাম’আ (রাঃ) এ হাদীছ বর্ণনা প্রসঙ্গে বলেনঃ যখন নবী করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উমার এর কণ্ঠস্বর শ্রবণ করেন, তখন তিনি বাইরে চলে আসেন, এমন কি তিনি তাঁর মাথা হুজরার বাইরে এনে বলেনঃ না, না, না! আবূ কুহাফার ছেলের উচিত লোকদের নিয়ে সালাত আদায় করা। নবী করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাগাম্বিত হয়ে এরূপ উক্তি করেন।

ছবি বানান