আবু দাউদ শরীফ - হাদীস নং ৪,৫৮৮
তিনি বলেনঃ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর রোগ-যন্ত্রণা যখন তীব্র আকার ধারণ করে, তখন অন্যান্য মুসলিমদের সাথে আমিও তাঁর নিকট উপস্থিত ছিলাম। সে সময় বিলাল (রাঃ) নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-কে সালাতের জন্য ডাকতে আসলে, তিনি বলেনঃ কোন এক ব্যক্তিকে বল, সে যেন লোকদের (ইমাম হয়ে) নামায পড়িয়ে দেয়। আবদুল্লাহ্ ইবন যাম’আ (রাঃ) বেরিয়ে উমার (রাঃ)-কে লোকদের মাঝে দেখতে পান; আর আবূ বকর (রাঃ) অনুপস্থিত ছিলেন। তখন আমি বলিঃ হে উমার! আপনি উঠুন এবং লোকদের নিয়ে সালাত আদায় করুন। তখন উমার (রাঃ) সামনে গিয়ে উচ্চ স্বরে তাকবীর পাঠ করে নামায শুরু করলে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তা শুনে বলেনঃ আবূ বকর কোথায়? আল্লাহ্ তা’আলা এটা (উমরের ইমামতি) অপছন্দ করেন এবং মুসলিমরাও তা অপছন্দ করে। তিনি আবূ বকর (রাঃ)-কে ডেকে পাঠান এবং তিনি সেখানে তখন উপস্থিত হন, যখন উমার (রাঃ) লোকদের নিয়ে সালাত আদায় করে ফেলেন। এরপর লোকদের নিয়ে সে সালাত পুনরায় আদায় করেন।