দা
আবু দাউদ শরীফ - হাদীস নং ৪,৬২৮
তিনি বলেন, নবী করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ একদা আদম (আঃ) ও মূসা (আঃ)-এর মধ্যে (রূহের জগতে)-বাদানুবাদ হয়। মূসা (আঃ) বলেনঃ হে আদম! আপনি আমাদের পিতা আপনি আমাদের বঞ্চিত করেছেন এবং জান্নাত থেকে বের করেছেন। তখন আদম (আঃ) বলেনঃ তুমি তো মূসা! তোমাকে আল্লাহ্ তাঁর কালাম দিয়ে সম্মানিত করেছেন; আর তিনি তোমার জন্য তাওরাত স্বহস্তে লিখেছেন। তুমি আমাকে অভিযুক্ত করছো এমন বিষয়ের জন্য, যা আল্লাহ্ তা’আলা আমার তাকদীরে, আমাকে সৃষ্টি করার চল্লিশ বছর আগে নির্ধারিত করেন। সুতরাং এ তর্কে আদম (আঃ) মূসা (আঃ)-এর উপর বিজয়ী হন।