দা
আবু দাউদ শরীফ - হাদীস নং ৪,৬৬২
তিনি বলেনঃ নবী করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাসান ও হুসায়ন (রাঃ)-এর জন্য এরূপ দু’আ করতেনঃ আমি তোমাদের উভয়কে আল্লাহ্র কালামের আশ্রয়ে রাখতে চাই, সব ধরনের শয়তান হতে, কষ্টদায়ক বস্তু হতে এবং সব ধরনের বদ-নজর হতে। এরপর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেনঃ তোমাদের পিতা ইব্রাহীম (আঃ)-এই কালামের দ্বারা ইসমাঈল ও ইসহাক (আঃ)-এর জন্য আল্লাহ্র কাছে পানাহ চাইতেন।