দা
আবু দাউদ শরীফ - হাদীস নং ৪,৬৬৩
তিনি বলেনঃ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ যখন আল্লাহ্ তা’আলা ওয়াহী প্রেরণের জন্য কথা বলেন, তখন এক আসমানের অধিবাসী অন্য আসমান থেকে এরূপ শব্দ শোনে যে, যেমন সাফা পাহাড়ের উপর লোহার শিকল টানলে শব্দ হয়। যা শুনে তারা সবাই বেহুশ হয়ে পড়ে এবং জিবরীল (আঃ) তাদের কাছে না আসা পর্যন্ত তারা এ অবস্থায় থাকে। এরপর জিবরীল (আঃ) যখন তাদের কাছে আসে, তখন তারা জ্ঞানপ্রাপ্ত হয়ে বলেঃ হে জিবরীল! আপনার রব কি বলেছেন? তিনি বলেনঃ তিনি সত্য বলেছেনঃ। একথা শুনে সকল ফেরেশতা বলতে থাকেঃ সত্য বলেছেন, সত্য বলেছেন।