দা
আবু দাউদ শরীফ - হাদীস নং ৪,৬৮৮
তিনি বলেনঃ একদা আলী (রাঃ) নাহরাওয়ানের লোকদের সম্পর্কে বলেনঃ তাদের মাঝে এক ব্যক্তি ছোট হাত বিশিষ্ট হবে। যদি তোমরা আমার কথা মানতে, তবে মহান আল্লাহ্ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর যবানীতে তাদের হত্যা করলে যে ছওয়াবের কথা বলেছেনঃ সে সম্বন্ধে আমি তোমাদের অবহিত করতাম। রাবী বলেন, তখন আমি আলী (রাঃ)-কে জিজ্ঞাসা করিঃ আপনি কি তা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে শুনেছেন। তিনি বলেনঃ হ্যাঁ! কা’বার রবের শপথ!