দা
আবু দাউদ শরীফ - হাদীস নং ৪,৬৯৪
তিনি বলেনঃ আলী (রাঃ) সে যুদ্ধের সময় বলেনঃ তোমরা মাখদাজকে অনুসন্ধান কর। এরপর তিনি এ হাদীছ বর্ণনা প্রসঙ্গে বলেনঃ তখন লোকেরা তার লাশকে মৃতদের লাশের নীচে যমীন থেকে উদ্ধার করে। রাবী আবূ ওযযী (রহঃ) বলেনঃ আমি যেন এখনো তার লাশকে দেখছি। সে একটা হাবশী কুর্তা পরে ছিল এবং তার একটা বাহু স্ত্রীলোকের স্তনের বোঁটার মত ছিল, যার উপর বুনো ইদুরের চুলের মত পশম ছিল।