Alhashorহাদীস সম্ভার
দা

আবু দাউদ শরীফ - হাদীস নং ৪,৬৯৫

প্রায় ১ মিনিট · ৯১ শব্দ

বিশর ইবন খালিদ (রহঃ) ..... নু’আয়ম ইবন হাকীম (রহঃ) আবূ মারয়াম (রহঃ) থেকে বর্ণনা করেছেন। তিনি বলেনঃ এই মাখদাজ একদা আমাদের সাথে মসজিদে উপস্থিত ছিল এবং সে দিন-রাত মসজিদেই বসে থাকতো। সে ফকীর ছিল এবং আমি তাকে ফকীরদের সাথে আনতে দেখেছি। একদা আলী (রাঃ) যখন খানা খাচ্ছিলেন, তখন আমি তাকে একখানা কাপড় দেই। রাবী আবূ মারয়াম (রহঃ) এ-ও বলেছেনঃ নাফি তার নাম দিয়েছিল- ’যূ-ছাদিয়া অর্থাৎ স্তন-বিশিষ্ট ব্যক্তি। কেননা, তার হাতে স্ত্রীলোকদের স্তনের মত-স্তন ছিল। যার অগ্রভাগে স্ত্রীলোকদের স্তনের বোঁটার মত- বোঁটাও ছিল এবং তার উপর বিড়ালের গোঁফের মত -পশমও ছিল।

ছবি বানান