দা
আবু দাউদ শরীফ - হাদীস নং ৪,৭০২
ইবন সারহ (রহঃ) .... সাহল ইবন মুআয (রহঃ) তার পিতা থেকে বর্ণনা করেন। তিনি বলেনঃ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ যে ব্যক্তি ক্রোধকে সম্বরণ করে, অথচ সে কাজ করতে সে সক্ষম; (তার এ সবরের কারণে) কিয়ামতের দিন আল্লাহ্ তাকে সকলের সামনে ডেকে বলবেনঃ তুমি যে হুরকে চাও, পছন্দ করে নিয়ে যাও। ইমাম আবূ দাউদ বলেনঃ আবূ মারহুমের নাম হলো, আবদুর রহমান ইবন মায়মূন।