Alhashorহাদীস সম্ভার
দা

আবু দাউদ শরীফ - হাদীস নং ৪,৭০৩

প্রায় ১ মিনিট · ১১০ শব্দ

উকরা ইবন মুকাররম (রহঃ) .... সুওয়াদ ইবন ওয়াহাব , যিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর জনৈক সাহাবীর পুত্র ছিলেন, তার পিতা থেকে এরূপ বর্ণনা করেছেন যে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। এরপর রাবী পূর্বোক্ত হাদীসের অনুরূপ বর্ণনা প্রসঙ্গে বলেনঃ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামدَعَاهُ اللَّهُ অর্থাৎ ’আল্লাহ তাকে ডাকবেন, এ শব্দের পরিবর্তেঃمَلأَهُ اللَّهُ أَمْنًا وَإِيمَانًا অর্থাৎ আল্লাহ তাকে শান্তি ও ঈমান দ্বারা পরিপূর্ণ করে দেবেন- বলেন। এরপর রাবী এরূপ অতিরিক্ত বর্ণনা করেনঃ যে ব্যক্তি সামর্থ থাকা সত্ত্বেও উত্তম বস্ত্র পরিধান করবে না এবং নম্রতা দেখাবে, মহান আল্লাহ্‌ কিয়ামতের দিন তাকে সম্মানের-চাদর পরিধান করাবেন। আর যে ব্যক্তি আল্লাহ্‌র সন্তুষ্টির লক্ষ্যে কোন নিঃস্ব ব্যক্তিকে বিবাহ করবে, আল্লাহ্‌ তাকে কিয়ামতের দিন শাহী মুকুট পরাবেন।

ছবি বানান