দা
আবু দাউদ শরীফ - হাদীস নং ৪,৭০৫
তিনি বলেনঃ একবার দু’ব্যক্তি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর সামনে পরস্পর পরস্পরকে গালাগালি করে। ফলে একব্যক্তি এরূপ রাগান্বিত হয় যে, আমার মনে হয় রাগের কারণে তার নাক ফেটে যাবে। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেনঃ আমি এমন একটা কথা (কালিমা) জানি, যদি কেউ তা রাগের সময় বলে- তবে তার ক্রোধ চলে যাবে। তখন সে ব্যক্তি জিজ্ঞাসা করেঃ ইয়া রাসূলাল্লাহ ! সেটি কি? তিনি বলেনঃ (অর্থ) হে আল্লাহ্! আমি আপনার কাছে বিতাড়িত শয়তান থেকে পানাহ চাই। মূ’আয তাকে এ দু’আ পাঠ করতে বললে, সে অস্বীকার করে। যার ফলে তাঁর ক্রোধ আরো বেড়ে যায়।