দা
আবু দাউদ শরীফ - হাদীস নং ৪,৭০৬
তিনি বলেনঃ একদা দু’ব্যক্তি নবী করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর সামনে পরস্পর গালাগালি করে; ফলে তাদের এক জনের চোখ লাল হয়ে যায় এবং গলার রগ ফুলে উঠে। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেনঃ আমি এমন একটা দু’আ জানি, যদি কেউ রাগের সময় তা পাঠ করে, তবে তার ক্রোধ চলে যায়। তা হলোঃ ’আউযূ বিল্লাহে মিনাশ শয়তানির রাযীম’ অর্থাৎ আমি আল্লাহ্র কাছে বিতাড়িত শয়তান থেকে পানাহ চাই। তখন সে ব্যক্তি বলেঃ আপনি কি আমাকে পাগল মনে করেন?