দা
আবু দাউদ শরীফ - হাদীস নং ৪,৭০৯
তিনি বলেনঃ একদা আমরা উরওয়া ইবন মুহাম্মদ সা’দী (রাঃ)-এর নিকট যাই। সে সময় তাঁর সাথে কোন এক ব্যক্তি এরূপ কথা বলে, যাতে তিনি রাগান্বিত হন। তখন তিনি উঠে যান এবং উযূ করেন এবং বলেনঃ আমার পিতা, আমার দাদা আতীয়া থেকে বর্ণনা করেছেন। তিনি বলেনঃ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ শয়তানের কারণে রাগের সৃষ্টি হয়, আর শয়তানকে আগুন দ্বারা সৃষ্টি করা হয়েছে এবং পানি দ্বারাই আগুন নির্বাপিত হয়। কাজেই তোমাদের কেউ যখন রাগান্বিত হয়, তখন সে যেন উযূ করে।