দা
আবু দাউদ শরীফ - হাদীস নং ৪,৭১০
তিনি বলেনঃ যখনই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দু’টি কাজের মধ্যে একটি গ্রহণের ইখতিয়ার দেয়া হতো, তখন তিনি তা থেকে সহজটি গ্রহণ করতেন, যদি তাতে গুনাহের কিছু না থাকতো। আর যদি তা গুনাহের কোন কাজ হতো, তবে তিনি তা থেকে বহু দূরে থাকতেন। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের জন্য কোন প্রতিশোধ গ্রহণ করতেন না। তবে যদি কেউ আল্লাহ্ কর্তৃক নির্ধারিত কোন হারাম কাজে লিপ্ত হতো, তখন তিনি আল্লাহ্র হুকুম পালনের জন্য তাকে সে গুনাহের জন্য শাস্তি দিতেন।