Alhashorহাদীস সম্ভার
দা

আবু দাউদ শরীফ - হাদীস নং ৪৭৯

প্রায় ১ মিনিট · ৮৭ শব্দ

তিনি বলেন, একদা আমরা রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের সম্মুখে থাকাকালীন তিনি খুতবা দেওয়ার সময় দেখতে পান যে, মসজিদের কিবলার দেওয়ালের দিকে শ্লেষ্মা পড়ে আছে এতে তিনি উপস্থিত লোকদের উপর রাগান্বিত হন এবং পরে তা মুছে ফেলে। । রাবী বলেন, আমার ধারণামতে তৎপর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাফরান আনিয়ে ঐ জায়গায় ছিটিয়ে দেন এবং বলেনঃ যখন কোন ব্যক্তি নামায আদায় করতে থাকে তখন আল্লাহ তা’আলা তার সামনে থাকেন। কাজেই নামাযের সময় কেউ যেন সম্মুখে থুথু না ফেলে।

ছবি বানান