আবু দাউদ শরীফ - হাদীস নং ৪৮০
রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম খেজুর গুচ্ছের মূল পছন্দ করতেন এবং এর একটি অংশ প্রায়ই তাঁর হাতে থাকত। একদা তিনি মসজিদে প্রবেশ করে তার কিব্লার দেওয়ালের দিকে শ্লেষ্মা দেখতে পান এবং তিনি তা মুছে ফেলেন। অতঃপর তিনি সমবেত লোকদের প্রতি রাগান্বিত হয়ে বলেনঃ তোমাদের মধ্যে কারো চেহারায় থুথু দিলে সে কি সন্তুষ্ট হবে? যখন তোমাদের কেউ নামাযের জন্য কিবলামুখী হয়ে দাঁড়ায় তখন সে যেন মহান আল্লাহ্ রাব্বুল আলামীনের সম্মুখে দাঁড়ায় এবং ফেরেশতারা তার ডানদিকে অবস্থান করে। অতএব সে যেন ডান দিকে বা কিবলার দিকে থুথু না ফেলে। বরং সে যেন বাম সিকে অথবা পায়ের নীচে থুথু ফেলে। যদি থুথু ফেলার একান্তই প্রয়োজন হয় তবে এইরূপে থুথু ফেলবে রাবী বলেন, ইবনু আজলান, আমাদেরকে নামাযের মধ্যে থুথু ফেলার পদ্ধতি বর্ণনা প্রসঙ্গে বলেন, তোমরা কাপড়ের মধ্যে থুথু ফেলে ঐ স্থান কচ্লাবে ।