আবু দাউদ শরীফ - হাদীস নং ৪,৮১২
তিনি বলেনঃ আমাদের কিছু প্রতিবেশী ছিল, যারা শরাব পান করতো। আমি তাদের তা থেকে বিরত থাকতে বলি, কিন্তু তারা তার প্রতি কর্ণপাত করে না। তখন আমি উকবা ইবন আমির (রাঃ)-কে বলিঃ আমার এসব প্রতিবেশী শরাব পান করে, আমি তাদের নিষেধ করা সত্ত্বেও তারা তা পরিত্যাগ করে না। এখন আমি কি তাদের এ কাজের জন্য নগরপালকে ডাকবো? তিনি বলেনঃ তুমি তাদেরকে তাদের অবস্থার উপর ছেড়ে দাও। পুনরায় আমি উকবা (রাঃ)-এর কাছে উপস্থিত হয়ে বলিঃ আমার প্রতিবেশীরা মদ পান পরিত্যাগ করতে অস্বীকার করছে। আমি কি তাদের জন্য নগরপালকে ডাকবো? তিনি বলেনঃ তোমার জন্য আফসোস! আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-কে বলতে শুনেছি। এরপর তিনি পূর্বোক্ত হাদীছের অনুরূপ হাদীছ বর্ণনা করেন। ইমাম আবূ দাঊদ (রহঃ) বলেনঃ হাশিম ইবন কাসিম - রাবী লায়ছ হতে এ হাদীছ বর্ণনা প্রসঙ্গে বলেনঃ উকবা ইবন আমির (রাঃ) দুখায়না -কে বলেনঃ তুমি এ ব্যাপারে কোতয়ালকে অবহিত করো না, বরং তুমি তাদের নসীহত কর এবং ধমক দাও।