Alhashorহাদীস সম্ভার
দা

আবু দাউদ শরীফ - হাদীস নং ৪,৮১৩

প্রায় ১ মিনিট · ৮৮ শব্দ

কুতায়বা ইবন সাঈদ (রহঃ) .... সালিম তাঁর পিতা থেকে বর্ণনা করেছেন। তিনি বলেনঃ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ এক মুসলিম অন্য মুসলিমের ভাই স্বরূপ। কাজেই কেউ যেন কারো উপর জুলুম না করে এবং কাউকে যেন বিপদের মধ্যে না ফেলো। যে ব্যক্তি তার ভাইয়ের অভাব অভিযোগ পূরণ করে, আল্লাহ্‌ তার সমস্ত প্রয়োজন পূরণ করে দেবেন। আর যে ব্যক্তি কোন মুসলিমের কষ্ট দূর করে, কিয়ামতের দিন আল্লাহ্‌ তার কষ্ট দূর করে দেবেন। আর যে ব্যক্তি কোন মুসলিমের দোষ-ক্রটি গোপন করে কিয়ামতের দিন আল্লাহ্‌ তা’আলা তার সব ক্রটি-বিচ্যূতিকে গোপন রাখবেন।

ছবি বানান