আবু দাউদ শরীফ - হাদীস নং ৪,৮৭১
তিনি বলেনঃ তিনি যখন তার সম্প্রদায়ের লোকদের সাথে প্রতিনিধি দলের সদস্য হিসাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর কাছে আসে, তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুনতে পান যে, তার কাওমের লোকেরা তাকে ’আবুল হাকাম’ বলে সম্বোধন করছে। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে ডেকে বলেনঃ হাকাম হলেন আল্লাহ্, আর হুকুম তো তাঁরই। কাজেই তোমার নাম আবুল হাকাম কিরূপে হতে পারে? তখন সে বলেঃ আমার কাওমের লোকদের মাঝে যখন ঝগড়া-বিবাদ হয়, তখন তারা আমার কাছে আসলে, আমি তাদের মাঝে এমনভাবে মীমাংসা করে দেই যে, তারা উভয় পক্ষই খুশী হয়ে যায়। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেনঃ এতো খুবই উত্তম কথা! এরপর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে জিজ্ঞাসা করেনঃ তোমার ছেলে সন্তান কয়টি? সে বলেঃ শুরায়হ, মুসলিম ও আবদুল্লাহ। তিনি জিজ্ঞাসা করেনঃ এদের মধ্যে বড় কে? সে বলে, আমি বলিঃ শুরায়হ। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেনঃ তা হলে আবূ শুরায়হ।