দা
আবু দাউদ শরীফ - হাদীস নং ৪,৮৭২
আহমদ ইবন সালিহ (রহঃ) .... সাঈদ ইবন মুসায়্যাব (রহঃ) তার পিতা থেকে, তিনি তার দাদা থেকে বর্ণনা করেন যে, একদা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে জিজ্ঞাসা করেনঃ তোমার নাম কি? তিনি বলেন, হাযান (অর্থাৎ দুঃখ কষ্ট ইত্যাদি)। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেনঃ তুমি হলে সাহল (অর্থাৎ সহজ বা নরম)। তখন তিনি বলেনঃ সাহল তো পদদলিত ও অপমানিত হয়ে থাকে! রাবী সাঈদ (রহঃ) বলেনঃ একথা শুনে আমার মনে হয় যে, আমাদের খান্দানের উপর বালা-মসীবত অবশ্যই আসবে। (কেননা, আমার দাদা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রদত্ত নাম কবূল করেননি।) ইমাম আবূ দাউদ (রহঃ) বলেনঃ নবী করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ’আস’ নাম বদলিয়ে ’আযীয’ নাম রাখেন। আবূ দাউদ বলেনঃ সংক্ষেপ করার উদ্দেশ্যে আমি সনদ বর্ণনা করিনি।