Alhashorহাদীস সম্ভার
দা

আবু দাউদ শরীফ - হাদীস নং ৪,৮৭৮

প্রায় ১ মিনিট · ১০৩ শব্দ

তিনি বলেনঃ আমাদের- অর্থাৎ সালমা গোত্রের লোকদের সম্পর্কে এ আয়াত নাযিল হয়। ’তোমরা একে অন্যকে খারাপ উপাধিতে আহবান করো না। কেননা, ঈমান আনার পর খারাপ নামে ডাকা খুবই অন্যায়।’ রাবী বলেনঃ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আমাদের কাছে আসেন, তখন আমাদের মাঝে এমন কেউ-ই ছিল না, যার দুই-তিনটা নাম না ছিল! এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কারো নাম ধরে ডাকেনঃ হে অমুক! তখন তারা বলেঃ ইয়া রাসূলাল্লাহ! আপনি থামুন। এ নামে ডাকলে সে ব্যক্তি নাখোশ হয়। তখন এ আয়াতটি নাযিল হয়ঃ তোমরা একে অন্যকে খারাপ উপাধিতে আহবান করো না।

ছবি বানান