Alhashorহাদীস সম্ভার
দা

আবু দাউদ শরীফ - হাদীস নং ৪,৮৭৯

প্রায় ১ মিনিট · ৯৫ শব্দ

হারূন ইবন যায়দ (রহঃ) ...... যায়দ ইবন আসলাম (রহঃ) তার পিতা থেকে বর্ণনা করেন যে, একদা উমার ইবন খাত্তাব (রাঃ) একটি বালককে এজন্য শাস্তি দেন যে, সে তার উপ-নাম রেখেছিল আবূ ঈসা। এরপর তিনি তাকে বলেনঃ তোমার জন্য ইহা যথেষ্ট নয় কি যে, তুমি তোমার কুনিয়াত রাখবে আবূ আবদুল্লাহ। তখন সে বলেঃ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার এরূপ কুনিয়াত রাখেন। তখন উমার বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর তো আগে-পরের সব গুনাহ মাফ করে দেয়া হয়েছিল; অথচ আমরা তো আছি জঞ্জাল বা গুনাহের মাঝে। এরপর মৃত্যু পর্যন্ত সে ব্যক্তিকে আবূ আবদুল্লাহ্‌ উপনামে ডাকা হয়।

ছবি বানান