দা
আবু দাউদ শরীফ - হাদীস নং ৪,৮৮২
তিনি বলেনঃ নবী করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ যে ব্যক্তি আমার নামে নাম রাখবে, সে যেন আমার উপনাম না রাখে। আর যে ব্যক্তি আমার উপনাম রাখে, সে যেন আমার নামে নাম না রাখে। ইমাম আবূ দাউদ (রহঃ) বলেনঃ ইবন আজলান (রহঃ) তার পিতা থেকে, তিনি আবূ হুরায়রা (রাঃ) থেকে এরূপ বর্ণনা করেছেন। এভাবেই আবদুর রহমান (রহঃ) আবূ হুরায়রা (রাঃ) থেকে মতভেদসহ বর্ণনা করেছেন। হাদীছটি ছাওরী এবং ইবন জুরায়হ (রহঃ) আবূ যুবায়র (রাঃ) এর অনুরূপ বর্ণনা করেছেন। মুগাফ্ফাল (রহঃ) ইবন সীরীন (রহঃ)-এর অনুরূপ বর্ণনা করেছেন। মূসা ইবন ইয়াসার এবং আবূ হুরায়রা (রাঃ)-এর বর্ণনার মধ্যে কিছু পার্থক্য আছে। তবে এতে হাম্মাদ ইবন খালিদ ও ইবন আবূ ফুদায়ক মতভেদ পোষণ করেন।