দা
আবু দাউদ শরীফ - হাদীস নং ৪,৮৮৩
তিনি বলেনঃ আলী (রাঃ) বলেছেনঃ একদা আমি জিজ্ঞাসা করিঃ ইয়া রাসূলাল্লাহ! আপনার ইন্তিকালের পর যদি আমার ঔরসে কোন সন্তান জন্ম নেয়, তবে আমি তার নাম ও কুনিয়াত আপনার নাম ও কুনিয়াতের অনুরূপ রাখতে পারবো কি। তিনি বলেনঃ হ্যাঁ। রাবী আবূ বকর (রহঃ) তার বর্ণনায়ঃ ’আমি জিজ্ঞাসা করি’ নবী করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-কে, আলী -এর এ উক্তিটির উল্লেখ নেই।