Alhashorহাদীস সম্ভার
দা

আবু দাউদ শরীফ - হাদীস নং ৪,৮৯৮

প্রায় ১ মিনিট · ৮৫ শব্দ

ওয়াহাব ইবনন বাকীয়্যা (রহঃ) .... আবূ মালীহ একব্যক্তি থেকে বর্ণনা করেন যে, একদা আমি নবী করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর সঙ্গে একই উটের পিঠে সাওয়ার ছিলাম। এ সময় উটটি লাফালাফি করতে থাকলে আমি বলিঃ শয়তান মরুক! তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেনঃ তুমি এরূপ বলো না যে, শয়তানের সর্বনাশ হোক! কেননা, তুমি যখন এরূপ বলবে, তখন শয়তান অহংকারে ফুলে ঘরের মত হয় এবং বলেঃ আমি খুবই শক্তিমান। বরং তুমি বলবেঃ বিস্‌মিল্লাহ্‌! কেননা যখন তুমি এরূপ বলবে, তখন শয়তান ছোট হয়ে মাছির মত হয়ে যায়।

ছবি বানান