Alhashorহাদীস সম্ভার
দা

আবু দাউদ শরীফ - হাদীস নং ৪,৮৯৯

প্রায় ১ মিনিট · ৮১ শব্দ

তিনি বলেনঃ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ যখন তুমি কাউকে এরূপ বলতে শোনবেঃ সব লোক ধ্বংস হয়ে গেছে, (তখন তুমি মনে করবে যে,) তাদের মাঝে সে ব্যক্তিই অধিক ক্ষতিগ্রস্ত হয়েছে। ইমাম আবূ দাউদ (রহঃ) বলেনঃ মালিক বলেছেনঃ দীনের করুণ অবস্থা দেখে ব্যথাহত হৃদয়ে যদি কেউ এরূপ উক্তি করে, তবে তাতে দোষের কিছু নেই। তবে যদি কেউ অহংকারভরে, অন্যকে নিকৃষ্ট মনে এরূপ উক্তি করে, তবে তা মাকরূহ। আর এরূপ করতে নিষেধ করা হয়েছে।

ছবি বানান