Alhashorহাদীস সম্ভার
দা

আবু দাউদ শরীফ - হাদীস নং ৪,৯১০

প্রায় ১ মিনিট · ১২২ শব্দ

তিনি বলেনঃ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইতিকাফে থাকাবস্থায় রাতে আমি তাঁর সঙ্গে দেখা করতে যাই এবং কথাবার্তা বলি। এরপর আমি ফিরে আসার জন্য দাঁড়ালে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও দাঁড়ান আমাকে পৌছে দেয়ার জন্য। এ সময় [সাফিয়া (রহঃ)] উসামা ইবন যায়দ (রাঃ)-এর গৃহে অবস্থান করতেন। পথিমধ্যে দু’জন আনসার সাহাবীর সাথে দেখা হয়, যারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-কে দেখে দ্রুত চলতে থাকেন। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের বলেনঃ তোমার স্বাভাবিক গতিতে চল। এ হলো সাফিয়্যা বিনত হুয়াই (আমার স্ত্রী।) তখন তারা বলেঃ সুবহানাল্লাহ! ইয়া রাসূলাল্লাহ! তখন নবী করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেনঃ শয়তান মানুষের দেহে রক্ত প্রবাহের ন্যায় চলাফেরা করে। কাজেই আমার আশংকা, সে হয়তো তোমাদের মনে খারাপ কোন চিন্তার উদ্রেক করতে পারে!

ছবি বানান