দা
আবু দাউদ শরীফ - হাদীস নং ৪,৯১১
ইবন মুছান্না (রহঃ) .... যায়দ ইবন আরকাম নবী করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হতে বর্ণনা করেন। তিনি বলেনঃ যখন কোন ব্যক্তি তার ভাইয়ের সাথে এ নিয়তে ওয়াদা করে যে, সে তা পালন করবে, কিন্তু কোন কারণবশতঃ সে তা পালন করতে অপরাগ হলে অর্থাৎ ওয়াদা মত আসতে না পারলে, সে গুনাহগার হবে না।