দা
আবু দাউদ শরীফ - হাদীস নং ৪,৯১২
তিনি বলেনঃ নবূওয়াতের পূর্বে আমি নবী করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর নিকট হতে একটি জিনিস খরিদ করি যার কিছু মূল্য আমার নিকট পাওনা ছিল। তখন আমি ওয়াদা করি যে, আমি আগামীকাল এখানে এসে পাওনা পরিশোধ করে দেব। কিন্তু আমি তা ভুলে যাই এবং তিন দিন পরে এ কথা আমার মনে পড়ে। এরপর আমি সেখানে গিয়ে দেখতে পাই যে, তিনি সেখানে অপেক্ষা করছেন। তখন তিনি আমাকে বলেনঃ হে যুবক! তুমি আমাকে কষ্ট দিলে। আমি তো এখানে তোমার জন্য আজ তিন দিন ধরে অপেক্ষা করছি!