দা
আবু দাউদ শরীফ - হাদীস নং ৪,৯১৪
তিনি বলেনঃ এক ব্যক্তি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর কাছে এসে বলেঃ ইয়া রাসূলাল্লাহ! আমাকে বাহন প্রদান করুন। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেনঃ আমি তোমাকে উটের বাচ্চার পিঠে আরোহণ করাব। তখন সে বলেঃ আমি উটের বাচ্চা নিয়ে কি করবো? একথা শুনে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেনঃ উটের বাচ্চা তো উট থেকেই হয়!