Alhashorহাদীস সম্ভার
দা

আবু দাউদ শরীফ - হাদীস নং ৪,৯১৫

প্রায় ২ মিনিট · ১৫৮ শব্দ

তিনি বলেনঃ একদা আবূ বকর (রাঃ) নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নিকট উপস্থিত হওয়ার জন্য অনুমতি চাইলে, তিনি আইশা (রাঃ)-কে চিৎকার দিতে শোনেন। তিনি ভেতরে প্রবেশ করে আইশা (রাঃ)-কে চড় দিতে চান এবং বলেনঃ আমি তোমাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর উপর গলাবাজি করতে দেখেছি! তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাঁকে তা থেকে বিরত রাখেন। এতে আবূ বকর (রাঃ) রাগান্বিত হয়ে চলে যান। আবূ বকর (রাঃ) চলে যাওয়ার পর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আইশা (রাঃ)-কে ঠাট্টা করে বলেনঃ দেখলে তো, আমি তোমাকে একজন পু্রুষের হাত থেকে কিভাবে রক্ষা করলাম! রাবী বলেনঃ এর কিছুদিন পর আবূ বকর নবী করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর নিকট উপস্থিত হওয়ার অনুমতি চেয়ে দেখতে পান যে, তাঁদের মধ্যে সন্ধি হয়ে গেছে। তখন তিনি তাঁদের বলেনঃ আপনারা আমাকে আপনাদের সন্ধির মধ্যে এরূপ শরীক করুন, যেরূপ আপনারা আমাকে আপনাদের ঝগড়ার মধ্যে শরীক করেছিলেন। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেনঃ হ্যাঁ, আমরা আপনাকে শরীক করলাম, শরীক করলাম।

ছবি বানান