দা
আবু দাউদ শরীফ - হাদীস নং ৪,৯৪০
মুসাদ্দাদ (রহঃ) ..... ইবন আব্বাস (রাঃ) নবী করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণনা করেছেন, তিনি বলেনঃ যে ব্যক্তি কোন মূর্তি তৈরী করবে, এর জন্য আল্লাহ্ তাকে কিয়ামতের দিন শাস্তি দেবেন, যতক্ষণ না সে তাতে প্রাণের সঞ্চার করতে সক্ষম হবে না। আর যে ব্যক্তি মিথ্যা স্বপ্ন বর্ণনা করে, কিয়ামতের দিন তাকে নির্দেশ দেয়া হবে দু’টি চুলের মধ্যে গিরা দেয়ার জন্য, । আর যে ব্যক্তি কান পেতে অন্যের কথা শোনে, যা তারা তাকে শোনাতে চায় না, কিয়ামতের দিন তার কানে শিশা গলিয়ে ঢেলে দেয়া হবে।