দা
আবু দাউদ শরীফ - হাদীস নং ৪,৯৪১
মূসা ইবন ইসমাঈল (রহঃ) ...... আনাস ইবন মালিক (রাঃ) রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণনা করেছেন। তিনি বলেনঃ এক রাতে আমি স্বপ্নে দেথি যে, আমি উকবা ইবন রাফি -এর ঘরে অবস্থান করছি, আর আমার সামনে ’ইবন-তাব’ এর তাজা খেজুর পেশ করা হয়েছে। আমি তখন এর তা’বীর এভাবে করি যে, দুনিয়াতে আমার জন্য সুউচ্চ সম্মান এবং আখিরাতেও আমার জন্য উত্তম বিনিময় নির্ধারিত আছে। আর আমার দীনও খুবই উত্তম।