দা
আবু দাউদ শরীফ - হাদীস নং ৪,৯৫৫
তিনি বলেনঃ দুই ব্যক্তি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর সামনে হাঁচি দেয়। তিনি একজনের হাঁচির জবাব দেন এবং অন্য ব্যক্তির হাঁচির জবাব দেননি। তখন তাকে বলা হয়ঃ ইয়া রাসূলাল্লাহ! দু’জন হাঁচি দিল, অথচ আপনি একজনের হাঁচির জবাব দিলেন? আর অপর ব্যক্তির হাঁচির জবাব দিলেন না ব্যাপার কি? তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেনঃ এ ব্যক্তি হাঁচি দিয়ে- ’আল-হামদু লিল্লাহ’ বলায় আমি তার হাঁচির জবাব দিয়েছি। আর অন্য ব্যক্তি হাঁচি দেয়ার পর ’আল-হামদু লিল্লাহ’ বলেনিঃ ।