আবু দাউদ শরীফ - হাদীস নং ৪,৯৫৬
তিনি বলেনঃ আমার পিতা ’আসহাবে সুফফার’ অন্তর্ভুক্ত ছিলেন। একবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেনঃ তোমরা আমার সাথে আইশা (রাঃ)-এর গৃহে চলো। তখন আমরা তাঁর সংগে যাই। এরপর তিনি বলেনঃ হে আইশা! আমাদের খাবার দাও। তিনি সামান্য হায়সা নিয়ে আসেন, যা আমরা খাই। এরপর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বলেনঃ আমাদের পান করাও, হে আইশা! তখন তিনি বড় এক পেয়ালা দুধ নিয়ে আসেন, যা আমরা পান করি। এরপর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেনঃ হে আইশা! আমাদের পান করাও। তখন তিনি ছোট এক পেয়ালা দুধ নিয়ে আসেন, যা আমরা পান করি। এরপর তিনি বলেনঃ তোমরা চাইলে এখানে ঘুমাতে পার, আর যদি তোমরা চাও- মসজিদে চলে যাও। আমার পিতা বলেনঃ আমি একদিন চোরের দিকে উঁপুড় হয়ে মসজিদে শুয়েছিলাম, এ সময় এক ব্যক্তি পা দিয়ে আমাকে গুতা দিয়ে বলেঃ এভাবে শুলে আল্লাহ্ অসন্তুষ্ট হন। রাবী বলেনঃ তখন আমি তাকিয়ে দেখি, তিনি হলেন রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলায়হি ওয়াসাল্লাম!