দা
আবু দাউদ শরীফ - হাদীস নং ৪,৯৭৬
তিনি বলেনঃ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ রাতে যখন কারো ঘুম ভেঙে যায়, তখন সে জাগ্রত হয়ে যেন এ দু’আ পাঠ করেঃ আল্লাহ্ ছাড়া আর কোন ইলাহ নেই, তিনি একক, তাঁর কোন শরীক নেই, বাদশাহী তাঁরই, আর সমস্ত প্রশংসা তাঁরই, তিনি সব কিছুর উপর শক্তিমান। পবিত্র-মহান আল্লাহ্, সমস্ত প্রশংসা আল্লাহ্র, আল্লাহ্ ছাড়া আর কোন ইলাহ নেই, আল্লাহ্ মহান, সমস্ত শক্তিই আল্লাহ্র। এরপর বলবেঃ হে আমার রব! আমাকে ক্ষমা করুন। রাবী ওয়ালীদ বলেনঃ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেছেনঃ আর দু’আ করলে, তা কবূল হবে। এরপর যদি সে ব্যক্তি উঠে উযূ করে, তারপর সালাত আদায় করে, তবে তার সালাত কবূল হবে।