দা
আবু দাউদ শরীফ - হাদীস নং ৪,৯৭৭
তিনি বলেনঃ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাতে যখন ঘুম থেকে জাগতেন, তখন তিনি বলতেনঃ হে আল্লাহ্! পবিত্র মহান আপনি, আপনি ছাড়া কোন ইলাহ নেই; আমি আমার গুনাহের জন্য আপনার কাছে ক্ষমা প্রার্থনা করছি; আমি আপনার রহমত কামনা করছি। হে আল্লাহ্! আপনি আমাকে অধিক জ্ঞান দান করুন। আর হিদায়েতের পর আপনি আমাকে গুমরাহ করবেন না। আর আপনার খাস রহমত আমাকে দান করুন। কেননা, আপনিই তো একমাত্র দানকারী।