দা
আবু দাউদ শরীফ - হাদীস নং ৪,৯৮৩
তিনি বলেন, একদা আবূ বকর সিদ্দীক বলেনঃ ইয়া রাসূলাল্লাহ! আমাকে এমন একটা দু’আ পাঠের নির্দেশ দিন, যা আমি সকাল-সন্ধ্যা পড়তে পারি। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তুমি বলবেঃ হে আল্লাহ্! আসমান ও যমীনের স্রষ্টা, দৃশ্য ও অদৃশ্যের জ্ঞাতা, সব কিছুর রব ও মালিক। আমি সাক্ষ্য দিচ্ছি যে, আপনি ছাড়া আর কোন ইলাহ নেই। আমি আমার নাফসের ক্ষতি থেকে আপনার আশ্রয় প্রার্থনা করছি; শয়তান ও তার সাথীদের ক্ষতি থেকে আপনার কাছে আশ্রয় চাচ্ছি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেনঃ তুমি সকালে ও সন্ধ্যায় এবং যখন শুতে যাবে, তখন এ দু’আ পাঠ করবে।