দা
আবু দাউদ শরীফ - হাদীস নং ৪,৯৮৪
মূসা ইবন ইসমাঈল (রহঃ) ..... আবূ হুরায়রা নবী করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হতে বর্ণনা করেছেন। তিনি সকাল বেলা এ দু’আ পড়তেনঃ হে আল্লাহ্! আমি তোমার নাম নিয়ে সকালে উপনীত হলাম এবং সন্ধ্যায় পৌছবো। আমি তোমার নাম নিয়ে জীবিত থাকি এবং তোমার নাম নিয়ে মারা যাব, আর তোমার কাছেই ফিরে যেতে হবে। আর তিনি সন্ধ্যার সময় বলতেনঃ ইয়া আল্লাহ্! আমি তোমার নাম নিয়ে সন্ধ্যায় উপনীত হয়েছি, তোমার নাম নিয়ে বেঁচে থাকি, তোমার নাম নিয়ে মারা যাব, আর তোমার কাছেই ফিরে যেতে হবে।