দা
আবু দাউদ শরীফ - হাদীস নং ৪,৯৮৮
তিনি বলেনঃ একদা তিনি হিমসের মসজিদে বসে ছিলেন। এসময় এক ব্যক্তি তার পাশ দিয়ে চলে যায়। তখন লোকেরা বলেঃ ইনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর একজন খাদিম। আবূ সালাম তাঁর কাছে চলে যান এবং বলেনঃ আপনি আমার কাছে এমন একটি হাদীছ বর্ণনা করুন, যা আপনি সরাসরি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে শুনেছেন এবং এ বর্ণনার মধ্যে তিনি ও আপনার মাঝে আর কোন মাধ্যম নেই। তখন তিনি বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-কে বলতে শুনেছিঃ যে ব্যক্তি সকাল ও সন্ধ্যায় এ দু’আ পাঠ করবে যে, ’আল্লাহ্ রব হওয়ার ব্যাপারে-আমি সন্তুষ্ট, ইসলাম-দীন হিসাবে এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাসূল হিসাবে।’ আল্লাহ্ তার উপর অবশ্যই সন্তুষ্ট হবেন।