আবু দাউদ শরীফ - হাদীস নং ৪,৯৮৭
তিনি বলেনঃ নবী করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সন্ধ্যার সময় এ দু’আ পাঠ করতেনঃ আমি সন্ধ্যায় উপনীত হয়েছি এবং আল্লাহ্র বাদশাহী সন্ধ্যা বেলাও আছে। সমস্ত প্রশংসা আল্লাহ্র। আল্লাহ্ ছাড়া আর কোন ইলাহ নেই, তিনি একক, তাঁর কোন শরীক নেই। বাদশাহী তাঁরই, সমস্ত প্রশংসা তাঁরই, তিনি সব কিছুর উপর শক্তিমান। হে আমার রব! এ রাতে এবং এর পরে যে কল্যাণ আছে, আমি তা আপনার কাছে চাই। আর এ রাতে এবং এর পরে যে অকল্যাণ আছে, আমি তা থেকে আপনার আশ্রয় চাই। হে আমার রব! আমি অলসতা ও বৃদ্ধ রয়সের অনিষ্টতা থেকে আপনার আশ্রয় প্রার্থনা করছি। হে আমার রব! আমি জাহান্নামের শাস্তি এবং কবরের আযাব থেকে আপনার কাছে পানাহ চাই। আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সকালে উপনীত হতেন, তখন বলতেনঃ আমি সকালে উপনীত হয়েছি এবং আল্লাহর বাদশাহী সকাল বেলাও আছে। রাবী আবূ দাউদ (রহঃ) বলেনঃ শো’বা সূত্রে বর্ণিত হাদীছে সুইল কিবার অর্থাৎ ’বৃদ্ধ বয়সের অনিষ্টতা’ বর্ণনা করা হয়েছে। ঐ হাদীছে ’সুইল কুফর’ অর্থাৎ কুফরীর অনিষ্টতা-এর উল্লেখ নেই।